ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস ও সিপিএম ছেড়ে ২০০ টি পরিবার যোগদান করল তৃণমূলে। আদালতে চলা মামলার জেরে এখনও পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষনা ঝুলে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাত দিন এক করে চলছে প্রচার ও বুথ ভিত্তিক কর্মীসভা। সেই মতো বুধবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাঁ গ্রাম পঞ্চায়েতের অধিন রাধুনি বুথের শোয়াশি এলাকায় তৃনমূল কংগ্রেসের জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় কংগ্রেস ও সিপিএম দল থেকে ২০০ টি পরিবার তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক তৃনমূল সভাপতি দধীমোহন দেবশর্মা।
যোগদান শেষে ব্লক সভাপতি দধীমোহন দেবশর্মা জানান, রাজ্যের উন্নয়নের সাথে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য গ্রামের মানুষরা তৃনমূল কংগ্রেসে যোগদান করছে। কারন এক মাত্র তৃনমূল পারবে রাজ্যের উন্নয়ন করতে।
এদিন এই কর্মী সভায় কংগ্রেস থেকে আসা সাকিন সরকার ও সি পি এম থেকে আসা দীনেশ দেবসর্মা জানান, তিনি বিগত দিনে বিরোধী দলে ছিলেন। কিন্তু রাজ্যের মূখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছে সেই কারনে তারা আজ তৃনমূল কংগ্রেসে যোগ দান করলেন।